‘পুলিশ দিয়ে আটকে লাভ নেই!’ ই-২০ জ্বালানি বাতিলের দাবিতে ২ লাখ পিটিশন মোদী দফতরে

‘পুলিশ দিয়ে আটকে লাভ নেই!’ ই-২০ জ্বালানি বাতিলের দাবিতে ২ লাখ পিটিশন মোদী দফতরে

পেট্রোলিয়াম জ্বালানিতে ২০ শতাংশ ইথানল মিশ্রণ অর্থাৎ ‘E20 Policy’-র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লির রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করলেন আম আদমি পার্টি (AAP)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ই-২০ জ্বালানি বাতিলের দাবিতে সাধারণ মানুষের তোলা ২ লক্ষেরও বেশি গণস্বাক্ষর নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি। তবে অভিযোগ, পথেই পুলিশ তাঁদের আটকে দেয়।

পিটিশন পৌঁছাল প্রধানমন্ত্রীর দফতরে পুলিশি বাধার মুখে পড়ে অরবিন্দ কেজরিওয়াল সবকটি আবেদনপত্র সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে (PMO) পাঠানোর ব্যবস্থা করেন। এরপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, পুলিশ দিয়ে পথ আটকানো হলেও ২ লাখ মানুষের দাবি ঠিকই মোদীজির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ট্রাম্পকে টেনে কড়া আক্রমণ কেন্দ্রীয় সরকারের নীতিকে নিশানা করে কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন:

“মোদীজি, সাধারণ মানুষের ওপর গায়ের জোর দেখিয়ে লাভ কী? ক্ষমতা ও সাহস থাকলে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখান এবং দেশে ই-২০ জ্বালানি জোর করে চাপানো বন্ধ করুন। তা না হলে দেশবাসী ফের বড় কোনো আন্দোলনে নামতে বাধ্য হবে।”

কেন এই প্রতিবাদ? কেজরিওয়ালের মূল অভিযোগ, আমেরিকা থেকে ইথানল আমদানির বাণিজ্যিক চাপ মোতেই সাধারণ মানুষের গাড়ির ক্ষতি করে এই ই-২০ জ্বালানি ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। তাই এই নীতি পুরোপুরি বাতিল করার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোতে বিশুদ্ধ পেট্রোল বেছে নেওয়ার বিকল্প সুবিধা চালু করার দাবি জানিয়েছেন তিনি। দাবি না মানলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আপ সুপ্রিমো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *