“আমার স্বামীকে জোর করে বিয়ে করেছেন বিজেপি নেত্রী”, সুবিচারের দাবিতে সোচ্চার কংগ্রেস কর্মীর স্ত্রী!

“আমার স্বামীকে জোর করে বিয়ে করেছেন বিজেপি নেত্রী”, সুবিচারের দাবিতে সোচ্চার কংগ্রেস কর্মীর স্ত্রী!

মুর্শিদাবাদ: ভোটের ময়দানের রাজনৈতিক লড়াই গড়াল ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে। মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অনামিকা ঘোষ এবং ওই একই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আজাহারউদ্দিনের নির্বাচনী এজেন্ট উদ্দীপন দাসের প্রেম ও বিয়ে নিয়ে এখন এলাকা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

কংগ্রেস কর্মী উদ্দীপন দাসের স্ত্রী পূর্ণিমা দাসের অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিজেপি প্রার্থী অনামিকার সঙ্গে তাঁর স্বামীর পরকীয়া সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তাঁর স্বামীকে জোর করে বিয়ে করেছেন ওই বিজেপি নেত্রী। পূর্ণিমার দাবি, এই সম্পর্কের প্রতিবাদ করায় তাঁকে এবং তাঁর দুই সন্তানকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে বিচার না পেয়ে অবশেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন পূর্ণিমা দাস। তিনি মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন।

তবে এই বিষয়ে অভিযুক্ত বিজেপি নেত্রী অনামিকা ঘোষ কিংবা কংগ্রেস কর্মী উদ্দীপন দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি দুই দলের স্থানীয় নেতৃত্বও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *