ঠান্ডা চা বারবার গরম করছেন? অজান্তেই কাপে চুমুক দিচ্ছেন বিষে!

ঠান্ডা চা বারবার গরম করছেন? অজান্তেই কাপে চুমুক দিচ্ছেন বিষে!

কাজের ফাঁকে কাপের চা ঠান্ডা হয়ে যাওয়া কিংবা সেই চা গ্যাসে বা মাইক্রোওয়েভে আবার গরম করে খাওয়া অনেকেরই প্রতিদিনের অভ্যাস। অপচয় রোধ ও সময় বাঁচানোর এই সহজ পথটিকে পুষ্টিবিদ ও চিকিৎসকরা অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করছেন।

কেন বারবার চা গরম করা ক্ষতিকর?

  • জীবাণুর বিস্তার ও বিষক্রিয়া: চা বিশেষ করে দুধ-চিনি দেওয়া চা ঠান্ডা হলে তাতে দ্রুত ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্ম নেয়। পরে গরম করলেও এই টক্সিন পুরোপুরি নষ্ট হয় না, যা ফুড পয়েন্টনিং বা ডায়রিয়ার কারণ হতে পারে।
  • ট্যানিনের রাসায়নিক পরিবর্তন: বারবার ফুটালে চায়ের ‘ট্যানিন’-এর গঠন বদলে যায়। এর ফলে চা তেঁতো হয়ে যায় এবং পেটের পরিপাকতন্ত্রের ক্ষতি করে।
  • পষ্টিগুণ ধ্বংস: চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু অতিরিক্ত তাপে এই উপকারী উপাদানগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়।
  • অ্যাসিডিটি ও পেটের সমস্যা: পুর্নবার গরম করা চা পান করলে চায়ের অম্লতা বা অ্যাসিডিটি বাড়ে। ফলে গ্যাস্ট্রিক, বুকজ্বালা ও বদহজম মারাত্মক রূপ নিতে পারে।
  • লিভারের ক্ষতি: বারবার গরম করা চায়ে তৈরি হওয়া ক্ষতিকর রাসায়নিক যৌগ হজম করতে লিভারের ওপর প্রচণ্ড চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে মেটাবলিজম বা বিপাকক্রিয়া ধীর করে দেয়।

বিশেষজ্ঞদের পরামর্শ: সুস্থ থাকতে প্রতিবার টাটকা চা বানিয়ে পান করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চা ঠান্ডা হয়ে গেলে তা ফেলে দেওয়া ভালো, কিন্তু কোনোভাবেই পুনরায় ফুটিয়ে খাওয়া উচিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *