অবসরপ্রাপ্ত বিচারপতির নিরাপত্তায় চাঞ্চল্যকর মোড়, কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!

অবসরপ্রাপ্ত বিচারপতির নিরাপত্তায় চাঞ্চল্যকর মোড়, কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!

এসআইআর প্রক্রিয়ার পর বিবেচনাধীন নামগুলির নিষ্পত্তির জন্য গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালের এক অবসরপ্রাপ্ত বিচারপতির সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল শীর্ষ আদালত। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হুমকি ও হামলার মুখে পড়ার অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ওই বিচারপতির পুত্র। ট্রাইব্যুনালের আপিল শুনানির গুরুত্ব বিবেচনা করে বিচারপতির জন্য পর্যাপ্ত ও বর্ধিত নিরাপত্তার দাবি জানানো হয়। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আবেদনকারীকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে হবে।

আবেদনে দাবি করা হয়েছে, গত ২২ এপ্রিল ট্রাইব্যুনালে যাওয়ার পথে ওই বিচারপতি একটি রহস্যজনক পথ দুর্ঘটনার মুখে পড়েন এবং পরবর্তীতে তাঁর রাজারহাট ও কলকাতার বাসভবনে হুমকি চিঠি পাঠানো হয়। বিচারপতির দায়িত্ব পালনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই এই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হাইকোর্টের প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে অবসরপ্রাপ্ত বিচারপতির আবেদন খতিয়ে দেখে দ্রুত যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *