ওবিসি কোটায় এল বড় ধাক্কা! শিক্ষক নিয়োগের জট কাটাতে আদালতে যা জানাল এসএসসি

ওবিসি কোটায় এল বড় ধাক্কা! শিক্ষক নিয়োগের জট কাটাতে আদালতে যা জানাল এসএসসি

কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অবস্থান স্পষ্ট করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আদালতকে জানানো হয়েছে, ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে ২০২৫ সালের নতুন নিয়ম মেনেই। একই সঙ্গে ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার বিষয়টিও জানানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, রাজ্য ও কমিশনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই এই ওবিসি নীতি চূড়ান্ত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া নতুন নিয়োগবিধিতে বয়সে ছাড়, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি এবং নম্বর সংক্রান্ত নিয়মগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

তৃণমূল সরকারের আমলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিলের পর থেকেই এই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। চাকরিহারাদের একাংশের দাবি ছিল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সেই সময়ের নিয়মেই হওয়া উচিত। তবে সব বিতর্ক উড়িয়ে নতুন নিয়মেই নিয়োগ সম্পন্ন করার পক্ষে অবস্থান নিয়েছে কমিশন। এই মামলায় ওবিসি সার্টিফিকেট বাতিলের বিষয়টিও বিশেষভাবে আলোচনায় এসেছে। ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ায় নিয়োগের সমীকরণ বদলে গেছে। আগামী ২১ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *