আয়ুস্মান কার্ড হাতে পেতে এই কাজ কি করেছেন? ভুল করলেই হাতছাড়া হবে সুবিধা!
August 8, 202611:00 am

আশাকর্মীদের মাধ্যমে আয়ুস্মান ভারত প্রকল্পের অফলাইন ফর্ম ফিলাপের কাজ শেষ হলেও কার্ড হাতে পাওয়ার জন্য অনলাইনে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। অফলাইনে আবেদন জমা দেওয়া না থাকলে বা যাঁদের রেশন কার্ড বাতিল হয়েছে, তাঁরা আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এলাকার আশাকর্মীদের সাহায্য নিতে হবে, যাঁদের কাছে নির্দিষ্ট সরকারি অ্যাপ রয়েছে।
অনলাইন ই-কেওয়াইসি সম্পন্ন করতে প্রার্থীর অফলাইন আবেদন জমা থাকার পাশাপাশি রেশন কার্ড ও আধার কার্ডের তথ্য অত্যন্ত জরুরি। আশাকর্মীরা ‘প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা’ বা পিএমজেএওয়াই অ্যাপের মাধ্যমে এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফিকেশন এবং ছবি তোলার মাধ্যমেই সম্পূর্ণ হয় এই অনলাইন প্রক্রিয়া।