ভালোবাসার ফাঁদে ভয়ংকর পরিণতি! প্রেমিকাকে সোনাগাছিতে বিক্রি, তারপরই……

ভালোবাসার ফাঁদে ভয়ংকর পরিণতি! প্রেমিকাকে সোনাগাছিতে বিক্রি, তারপরই……

ভালোবাসার ফাঁদে ফেলে এক কিশোরীকে কলকাতায় এনে সোনাগাছিতে বিক্রির অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা শফিকুল মোল্লা ওরফে বাবলু ওই নাবালিকাকে প্রেমের জালে জড়িয়ে সোনাগাছির শাহরুল লস্কর ওরফে শাহরুখের হাতে তুলে দেয় বলে অভিযোগ। শুক্রবার ১০০ ডায়ালে জরুরি ফোন এবং চাইল্ড হেল্পলাইনের ইমেল পেয়েই তৎক্ষণাৎ নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। বড়তলা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি বাড়ি থেকে মাত্র এক ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক শফিকুল এবং সোনাগাছির শাহরুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্ষণসহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *