সালমানের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু, বান্দ্রায় শোকের ছায়া!

সলমনের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু, বান্দ্রায় শোকের ছায়া!

বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বান্দ্রায়। মৃত পুলিশকর্মীর নাম গণেশ রায়তে (৪১)। মুম্বই পুলিশের এই কর্মী শুক্রবার সন্ধ্যায় সালমানের বাংলোর বাইরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। আচমকাই তিনি বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে মুম্বইয়ের ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

সালমান খানকে ঘিরে গত কয়েক বছর ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে বারবার খুনের হুমকি আসার পরিপ্রেক্ষিতে অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। বর্তমানে ভাইজান চব্বিশ ঘণ্টা ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তাবলয়ের ঘেরাটোপে থাকেন। এমতাবস্থায় সালমানের বাংলোয় দায়িত্বরত কর্মীর মৃত্যুতে প্রাথমিক পর্যায়ে নানা জল্পনা তৈরি হলেও, পুলিশি তদন্তে হৃদরোগের বিষয়টি স্পষ্ট হয়েছে। এই ঘটনায় সেলেবপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *