চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ নয়, ফাঁকা কামরায় শারীরিক নির্যাতন! আলিপুরদুয়ারে ধরা পড়ল অভিযুক্ত

চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ নয়, ফাঁকা কামরায় শারীরিক নির্যাতন! আলিপুরদুয়ারে ধরা পড়ল অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা: চলন্ত ট্রেনের ফাঁকা কামরায় এক অন্তঃসত্ত্বা তরুণীকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে আলিপুরদুয়ারগামী মহানন্দা এক্সপ্রেসের একটি প্রতিবন্ধী কামরায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী ওই তরুণী আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা। তিনি দিল্লি থেকে মহানন্দা এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন এবং ওই সময় কামরাটিতে একাই ছিলেন। অভিযোগ, ট্রেনটি কালচিনি স্টেশনে ঢোকার মুখেই এক যুবক ফাঁকা কামরার সুযোগ নিয়ে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়।

ঘটনার পরপরই তরুণী ফোন করে তাঁর স্বামীকে বিষয়টি জানান। এরপর ট্রেনটি হাসিমারা স্টেশনের কাছে পৌঁছালে নির্যাতিতার চিৎকার শুনতে পান পাশের কামরায় থাকা কয়েকজন রেলকর্মী। তাঁরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রেলের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন।

ট্রেনটি আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছামাত্রই আরপিএফ (RPF) এবং জিআরপি (GRP) যৌথভাবে অভিযান চালিয়ে কামরা থেকে ওই তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

অভিযুক্তের পরিচয় ও আইনি পদক্ষেপ: জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম গৌতম মাহাতো এবং সে আসামের রাঙ্গিয়ার বাসিন্দা। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।

জিআরপির এসআরপি (SRP) ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার নেপথ্যে অন্য কারও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *