করেঙ্গে ইয়া মরেঙ্গে! ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকীতে বীর শহীদদের স্মরণ মুখ্যমন্ত্রীর

করেঙ্গে ইয়া মরেঙ্গে! ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকীতে বীর শহীদদের স্মরণ মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা সংগ্রামে ৯ আগস্ট দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯৪২ সালের এই দিনে ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছিল। এবার এই আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালন করা হচ্ছে। এই বিশেষ দিনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অতুলনীয় বীরত্ব, সাহসিকতা ও সর্বোচ্চ আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্যোদয় ঘটাতে সমগ্র জাতি সেদিন যে বলিষ্ঠ কণ্ঠে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ মন্ত্রে দীক্ষিত হয়েছিল, তা সামাজিক মাধ্যমে স্মরণ করেছেন তিনি।

পাশাপাশি, ঐতিহাসিক এই দিনে জরুরি অবস্থার সময়ে কারাবাস ও নির্যাতনের মুখে পড়া ব্যক্তিদের বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ গণতন্ত্র যোদ্ধা সম্মাননা প্রকল্পের আওতায় আজ নির্বাচিত ব্যক্তিদের ‘লোকতন্ত্র সেনানি’ হিসেবে সংবর্ধনা দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট ব্যক্তিরা আজীবন প্রতি মাসে ১০ হাজার টাকা সম্মানমূল্য এবং এক হাজার টাকা চিকিৎসা-সহায়তা পাবেন। এছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং রাষ্ট্রায়ত্ত পরিবহণে বিনামূল্যে যাতায়াতের বিশেষ সুবিধাও প্রদান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *