অন্ডালের পরিত্যক্ত আবাসনে মিলল ১৫টি অস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ, নেপথ্যে কি ভিন্‌রাজ্যের কোনো বড় চক্র?

অন্ডালের পরিত্যক্ত আবাসনে মিলল ১৫টি অস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ, নেপথ্যে কি ভিন্‌রাজ্যের কোনো বড় চক্র?

পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের একটি পরিত্যক্ত কর্মী আবাসন থেকে ১৫টি অস্ত্র এবং ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। দিন কয়েক আগে গ্রেফতার হওয়া দুই অস্ত্র ব্যবসায়ী খইরুল আলম চৌধুরী এবং সামশের হোসেনকে জেরা করেই এই বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডারের সন্ধান মেলে। জুলাই মাসে জামুড়িয়ার কেন্দা বেলবাদ বাসস্ট্যান্ড থেকে খইরুলকে প্রথম গ্রেফতার করা হয়েছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই মাসের শুরুতে রাঁচী থেকে পাকড়াও করা হয় সামশেরকে।

শনিবার রাতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ অন্ডালের পরাসকোল এলাকায় পদ্মাবতী মন্দিরের কাছের ওই পরিত্যক্ত আবাসনে হানা দেয়। সেখান থেকে চারটি ৯ এমএম পিস্তল, সাতটি পয়েন্ট ৩২ বোর পিস্তল, একটি পয়েন্ট ৩৮ রিভলবার এবং তিনটি পাইপগানের পাশাপাশি ৫৬ রাউন্ড বুলেট বাজেয়াপ্ত করা হয়। এসটিএফ আধিকারিকদের প্রাথমিক অনুমান, এই বেআইনি অস্ত্রপাচার চক্রের শিকড় ঝাড়খণ্ড ও বিহারের মতো ভিন্‌রাজ্যেও বিস্তৃত রয়েছে। বর্তমানে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের হদিস পেতে তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *