প্রিয় পিৎজা প্রেমী সাবধান! এক কামড়েই শরীরে বাসা বাঁধছে মারণ ক্যানসার?

প্রিয় পিৎজা প্রেমী সাবধান! এক কামড়েই শরীরে বাসা বাঁধছে মারণ ক্যানসার?

রোল কিংবা চাউমিনের মতো ফাস্টফুড বাদ দিয়ে আজকাল অনেকেই পিৎজায় মজে থাকেন। নামী দোকান বা হাইজেনিক জায়গার খাবার হলেও এর মধ্যে ওঁত পেতে রয়েছে মারাত্মক ঝুঁকি। সম্প্রতি ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’-এর এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দিল্লি থেকে সংগৃহীত বেশিরভাগ বেকারি প্রোডাক্ট এবং পিৎজার রেডিমেড রুটিতে মেশানো হচ্ছে পটাসিয়াম ব্রোমেট ও পটাসিয়াম আয়োডেটের মতো ক্ষতিকর রাসায়নিক। ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার’-এর মতে, পটাসিয়াম ব্রোমেট মানবদেহে ক্যানসারের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি, পটাসিয়াম আয়োডেট থাইরয়েড সমস্যাসহ ডায়রিয়া, বমি এবং কিডনি বিকল হওয়ার মতো গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে। পরীক্ষার তথ্যানুযায়ী, প্রায় ৮৪ শতাংশ বেকারির খাবারে এই বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি মিলেছে।

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া নির্দিষ্ট মাত্রায় এই উপাদান ব্যবহারের অনুমতি দিলেও, বাস্তবে সেই মাত্রা না মানার প্রবণতাই জনস্বাস্থ্যকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেকারি ও ফাস্টফুড শিল্পে কঠোর নজরদারি এবং উপযুক্ত নিয়ন্ত্রণ জারি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অন্যথায় খাদ্যাভ্যাসের এই মারাত্মক ত্রুটি ভবিষ্যতে বৃহত্তর স্বাস্থ্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *