শ্রাবণের সোমবারে কোন রাশিতে মিলবে মহাদেবের কৃপা? জেনে নিন রাশি অনুযায়ী পুজার সঠিক নিয়ম!
হিন্দু ধর্মে শ্রাবণ মাসের প্রতি সোমবার অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। এই দিনে দেবদেবী তথা মহাদেবের আরাধনায় ব্রতী হন অগণিত ভক্ত। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সাধারণ পুজো অর্চনার পাশাপাশি নির্দিষ্ট কিছু নিয়ম ও রাশি মিলিয়ে নিবেদন করলে ভোলানাথের কৃপা সহজে লাভ করা সম্ভব। প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জন্য রয়েছে আলাদা কিছু বিধান।
উদাহরণস্বরূপ, মেষ রাশির জাতকদের লাল ফুল ও খেঁজুর নিবেদন করা উচিত, অন্যদিকে বৃষ রাশির ক্ষেত্রে জলাভিষেকের সময় সাদা ফুল ও দই অর্পণ করার বিধান রয়েছে। মিথুন রাশির জন্য ভাং ও বেলপাতা এবং কর্কট রাশির জন্য কাঁচা দুধ দিয়ে জলাভিষেকের কথা বলা হয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে ধুতুরা ফুল ও খেঁজুর এবং কন্যা রাশির জন্য দূর্বা ও বেলপাতা অর্পণ করা ফলদায়ক। তুলা ও বৃশ্চিক রাশির জন্য যথাক্রমে সাদা ফুল, দই এবং ধুতুরা ফুল, কালো তিল অর্পণের নির্দেশ রয়েছে। ধনু ও মীন রাশির জাতকরা হলুদ ফুল ও মধু নিবেদন করতে পারেন। এছাড়া মকর ও কুম্ভ রাশির ক্ষেত্রে কালো তিল ও নীল ফুল অর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। নিয়মনিষ্ঠা মেনে এই আরাধনা করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে বলে মনে করা হয়।