৯ জেলা পরিষদ সদস্যকে ‘ঘাড়ধাক্কা’! কালীঘাটে কী ঘটল, বিস্ফোরক মহুয়ার পোস্টে বাড়ল জল্পনা

৯ জেলা পরিষদ সদস্যকে ‘ঘাড়ধাক্কা’! কালীঘাটে কী ঘটল, বিস্ফোরক মহুয়ার পোস্টে বাড়ল জল্পনা

নদিয়ায় দলবিরোধী কার্যকলাপ এবং সভাধিপতি নির্বাচনে বিজেপিকে সমর্থনের অভিযোগে ৯ জন জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রণয় ঘোষ চৌধুরীকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং বাকি আট সদস্যের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানে দলীয় প্যাডের নথি প্রকাশ করে তিনি অভিযুক্তদের ‘স্বার্থপর গদ্দার’ বলে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি, ভবিষ্যতে দলবিরোধী কাজে যুক্ত আরও অনেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও প্রকাশ্যে হুংকার দিয়েছেন এই সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *