৩৫ লাখি ব্যাগ আর ২১ লক্ষের ঘড়ি! সংসদে পা রাখতেই কেন চর্চায় কঙ্গনা রানাওয়াত?

৩৫ লাখি ব্যাগ আর ২১ লক্ষের ঘড়ি! সংসদে পা রাখতেই কেন চর্চায় কঙ্গনা রানাওয়াত?

লোকসভায় মূল্যবৃদ্ধি প্রসঙ্গ বা সাংসদদের আনুষঙ্গিক বিতর্ক নতুন নয়। তবে এবার সংসদের বাদল অধিবেশনে নিজের বিলাসবহুল সাজসজ্জার কারণে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন বিজেপি সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন তাঁর হাতে থাকা একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যাগ এবং হাতের ঘড়ির আকাশছোঁয়া দাম দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আকাশি রঙের ছিমছাম এরি সিল্ক শাড়িতে তিনি উপস্থিত হলেও, তাঁর অনুষঙ্গেই আটকে গিয়েছে সবার নজর।

জানা গিয়েছে, কঙ্গনা রানাওয়াতের বহন করা ওই স্ট্রাকচার্ড ব্যাগটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর হাতে থাকা রোলেক্স ব্র্যান্ডের ঘড়িটির দামও ২১ লক্ষ টাকার কাছাকাছি। শুধু ব্যাগ বা ঘড়িই নয়, তাঁর সঙ্গে থাকা একটি বিশেষ ছাতার দাম নিয়েও শুরু হয়েছে চর্চা, যার মূল্য ৬১০০ টাকা। শাড়ির সঙ্গে মানানসই এই বিলাসবহুল সামগ্রীগুলো নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *