চাকরি দুর্নীতিতে বড় মোড়! ফের সিআইডির মুখোমুখি অভিষেকের পিএ সুমিত রায়
August 10, 202612:07 pm

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে লাগাতার জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের ভবানী ভবনে তলব করেছে সিআইডি। ডেবরা চাকরি-দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই তাঁকে এই নতুন সমন পাঠানো হয়েছে। এর আগে শনি ও রবিবার টানা দুই দিন জমি-দুর্নীতি মামলার প্রেক্ষিতে সিআইডি আধিকারিকেরা তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। যদিও উভয় দুর্নীতি মামলাতেই আদালত থেকে শর্তসাপেক্ষে আইনি সুরক্ষা বা স্বস্তি পেয়েছেন তিনি।
শনিবার সকাল ১০টায় ভবানী ভবনে হাজির হয়ে টানা ১০ ঘণ্টা জেরা সামলানোর পর রবিবারও সিআইডি দফতরে হাজিরা দেন সুমিত রায়। দুই দিনই ম্যারাথন জেরা শেষে তিনি সোজা অভিষেকের বাসভবনে যান। সপ্তাহের প্রথম কার্যদিবসে অর্থাৎ সোমবারের এই তলবে জমি দুর্নীতির পাশাপাশি চাকরি সংক্রান্ত বিষয় নিয়েও তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।