যে মূর্তির জন্য রক্তক্ষয়ী বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ! এখন কোথায় রয়েছে সেই অমূল্য বিগ্রহ?

যে মূর্তির জন্য রক্তক্ষয়ী বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ! এখন কোথায় রয়েছে সেই অমূল্য বিগ্রহ?

বাংলার বারো ভূঁইয়ার অন্যতম প্রতাপশালী রাজা প্রতাপাদিত্যর যুদ্ধজয়ের ইতিহাস এবং বারুদের গন্ধ জড়িয়ে থাকা রাধাকৃষ্ণ ও রাধারানির মহামূল্যবান বিগ্রহ যুগল এখন রাজ্য সরকারের নবান্ন হেফাজতে। ১৫৯৩ সালে ওড়িশার সেনার কঠোর প্রতিরোধ চূর্ণ করে পুরী থেকে এই মূর্তি নিজের রাজধানী যশোরে নিয়ে এসেছিলেন তিনি। এই বিগ্রহের অধিকার ঘিরেই ওড়িশার সঙ্গে বেঁধেছিল এক রক্তক্ষয়ী বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ। পরবর্তীতে পটপরিবর্তন, দেশভাগ এবং নানা ঐতিহাসিক ঘটনার পথ বেয়ে বিগ্রহগুলি এপারে চলে আসে এবং বংশধরদের হাত ধরে সম্প্রতি রাজ্য সরকারের পুরাতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত হয়।

প্রতাপাদিত্যর বংশধর শিবাজি রায় জানিয়েছেন, বিগ্রহের নিত্যসেবা বজায় রাখা আসাম্ভব হয়ে পড়ায় তারা এই ঐতিহাসিক দায়িত্ব সরকারের হাতে তুলে দিয়েছেন। কষ্টিপাথরের গোবিন্দমূর্তি এবং অষ্টধাতুর রাধারানির এই বিস্ময়কর বিগ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য অলৌকিক ইতিহাস ও মুঘল আমলের নানা রোমহর্ষক অধ্যায়। বর্তমানে সরকারের প্রচেষ্টায় বাংলার এই অমূল্য প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক সম্পদ সুরক্ষিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *