মমতা লাশের রাজনীতি করেন! বিস্ফোরক মুকুলপুত্র শুভ্রাংশু

মমতা লাশের রাজনীতি করেন! বিস্ফোরক মুকুলপুত্র শুভ্রাংশু

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রবিবার মৃত কর্মীর বাড়িতে যাওয়ার পথে তীব্র জনরোষের মুখে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তীব্র সমালোচনা করে শুভ্রাংশু রায় সরাসরি আক্রমণ করেন তৃণমূল নেত্রীকে। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লাশের রাজনীতি করতে পছন্দ করেন এবং যেকোনো সাধারণ ঘটনাতেও অতিরিক্ত রাজনৈতিক রং চড়াতে ওস্তাদ। শুভ্রাংশুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

পাশাপাশি, নিজের বাবার মৃত্যুর প্রসঙ্গ টেনেও ক্ষোভ উগরে দেন শুভ্রাংশু। তাঁর অভিযোগ, মুকুল রায় আজীবন ছায়াসঙ্গী হিসেবে পাশে থাকলেও মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শেষ দেখতে আসেননি বা সমবেদনা জানাননি। উল্টোদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেহ নিয়ে রাজনীতি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণার পাশাপাশি অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *