৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া! কাঁপল ভেনেজুয়েলাও, বড় বিপদের আশঙ্কা?

৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া! কাঁপল ভেনেজুয়েলাও, বড় বিপদের আশঙ্কা?

মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) সূত্রে জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ এক জোরাল ভূমিকম্পে প্রকম্পিত হয়ে ওঠে কলম্বিয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। এর উৎসস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমারের প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা এতটাই প্রকট ছিল যে প্রতিবেশী রাষ্ট্র ভেনেজুয়েলা সীমান্তেও তা অনুভূত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনায় কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন যে এই শক্তিশালী ভূকম্পনের জেরে কলম্বিয়ার কুইবদো এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আকস্মিক এই বিপর্যয়ে বহু বাড়ি এবং ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশ কিছু কাঠামোর একাংশ ভেঙে পড়েছে। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত কলম্বিয়া একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই এমন প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *