জেন জি-র হাতে নেতাজির ব্যাটন! আসছে নতুন রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি’

জেন জি-র হাতে নেতাজির ব্যাটন! আসছে নতুন রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি’

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি’। দলের মেন্টরের ভূমিকা পালন করবেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। আগামী একুশে অক্টোবর, ঐতিহাসিক আজাদ হিন্দ সরকার গঠনের দিনেই নেতাজির জন্মস্থান কটক থেকে এই দলের আনুষ্ঠানিক সূচনা হবে। দলীয় কার্যক্রম ও পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে দেশের তরুণ প্রজন্ম বা জেন জি।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগের পর জাতীয় স্তরে নেতাজির আসামাপ্ত কাজ এগিয়ে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার ও বাংলাসহ দেশের বিভিন্ন প্রান্তের সুভাষপ্রেমী ও গবেষক যুবসমাজকে সঙ্গে নিয়ে পথচলা শুরু করবে এই দল। পুরানো রাজনৈতিক কাঠামোর বাইরে বেরিয়ে জেন জি-র হাত ধরে দেশজুড়ে এক নতুন পরিবর্তনের ডাক দিতে প্রস্তুত এই দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *