বিয়ে করলেই মিলবে সোজা ৫ লক্ষ টাকা! জানুন এই বিশেষ সরকারি প্রকল্পের খুঁটিনাটি

বিয়ে করলেই মিলবে সোজা ৫ লক্ষ টাকা! জানুন এই বিশেষ সরকারি প্রকল্পের খুঁটিনাটি

সামনেই বিয়ের পরিকল্পনা থাকলে এবং খরচের চিন্তা মাথায় ঘুরলে আপনার জন্য রয়েছে একটি বড় সুযোগ। কেন্দ্র সরকারের আম্বেদকর সোশাল ইন্টিগ্রেশন স্কিম প্রকল্পের মাধ্যমে মিলতে পারে এই আর্থিক সহায়তা। মূলত জাতপাতের বাধা দূর করতে এবং সামাজিক সংহতি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে দম্পতিদের সরাসরি ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে চলা বাধ্যতামূলক।

এই বিশেষ অনুদান পেতে হলে স্বামী বা স্ত্রীর মধ্যে একজনকে অবশ্যই তফশিলি জাতির অন্তর্ভুক্ত হতে হবে এবং এটি তাঁদের প্রথম বিবাহ হতে হবে। পাশাপাশি, কেবল সামাজিক অনুষ্ঠান করলেই চলবে না, বিবাহটি হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় আইনগতভাবে রেজিস্টার্ড হতে হবে। আইনসম্মতভাবে বিয়ের শংসাপত্র পাওয়ার এক বছরের মধ্যে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সমস্ত নথিপত্র যাচাইয়ের পর অনুদানের একটি অংশ সরাসরি যৌথ অ্যাকাউন্টে এবং বাকি অংশ নির্দিষ্ট মেয়াদী আমানত বা এফডির মাধ্যমে প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *