বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গে কি তবে ফের দুর্যোগের কালো মেঘ?

বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গে কি তবে ফের দুর্যোগের কালো মেঘ?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১২ আগস্ট নাগাদ এই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে মঙ্গলবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, বাঁকুড়া এবং হাওড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপাতা জেলাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *