৩ দিন ধরে টানা জেরা, এবারও রেহাই নেই! সুমিতকে নিয়ে CID-এর নজরে কোন তথ্য?

৩ দিন ধরে টানা জেরা, এবারও রেহাই নেই! সুমিতকে নিয়ে CID-এর নজরে কোন তথ্য?

শালবনী জমি কেলেঙ্কারি ও ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। ভবানীভবনে টানা তিন দিন ধরে তাঁকে ম্যারাথন জেরা করছেন তদন্তকারীরা। প্রথম দুদিন শালবনীর জমি সংক্রান্ত অভিযোগে জিজ্ঞাসাবাদ চালালেও, সোমবার তাঁকে ডেবরার চাকরি দুর্নীতি মামলায় মুখোমুখি বসানো হয়। এমনকি এই মামলায় মঙ্গলবার সকালেও তাঁকে ফের তলব করেছে সিআইডি। আদালতের রক্ষাকবচ পাওয়ার পর থেকেই তদন্তকারীদের মুখোমুখি হয়ে সহযোগিতা করছেন তিনি।

আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন অধরা থাকার সুমিত সুপ্রিম কোর্টের সুরক্ষায় সিআইডির মুখোমুখি হন। ইতিমধ্যে এই ঘটনার গভীরে পৌঁছাতে এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে তিনজন আইপিএস আধিকারিককে নিয়ে একটি বিশেষ সিট গঠন করা হয়েছে। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর পর সিআইডি শালবনী থানাতেও পৌঁছেছে। জমি কেলেঙ্কারি ও চাকরি দুর্নীতির জটে সুমিত ও সুজয়ের যৌথ যোগাযোগ এবং আর্থিক লেনদেনের আসল সত্য উদ্ঘাটনে এখন মরিয়া তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *