ফরাক্কা ব্যারেজের এই বিপজ্জনক রাস্তায় রোজ ঘটছে দুর্ঘটনা, আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ খুদেদের

ফরাক্কা ব্যারেজের এই বিপজ্জনক রাস্তায় রোজ ঘটছে দুর্ঘটনা, আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ খুদেদের

দীর্ঘদিনের অযত্ন ও মেরামতির অভাবে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে ফরাক্কা ব্যারেজের নিশিন্দ্রা কাটান সংলগ্ন ইন্সপেকশন রোড। ঝাড়খণ্ডের মূল জাতীয় সড়ক ৮০-এর সঙ্গে ১২ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন বড় বড় গর্ত ও জমা জলে পরিপূর্ণ। এনটিপিসির ছাই বোঝাই ভারী লরি এবং ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পারের অনবরত চলাচলে রাস্তাটির কঙ্কালসার দশা হয়েছে। নিত্যদিনের ছোট-বড় দুর্ঘটনা, উল্টে যাওয়া টোটো ও মারাত্মক যানজটের জেরে চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ।

ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে অবস্থিত নিশিন্দ্রা হাই স্কুলে প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি ছাত্রছাত্রী যাতায়াত করে। সম্প্রতি গর্তে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়া এবং টোটো উল্টে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পথ নিরাপত্তা না থাকায় ও গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কায় বহু অভিভাবক বাধ্য হয়ে শিশুদের স্কুলে পাঠানো বন্ধ করে দিচ্ছেন। বর্ষায় জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স চলাচলও আসাম্ভব হয়ে পড়েছে। এদিকে রাস্তা সংস্কারের কাজ মাঝপথে থমকে যাওয়ায় রাজনৈতিক তরজা শুরু হলেও, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *