পিএসসির হাতে পুরসভা ও সমবায়ের নিয়োগ! মিলল বড় চাকরির সুখবর

পিএসসির হাতে পুরসভা ও সমবায়ের নিয়োগ! মিলল বড় চাকরির সুখবর

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল প্রশাসন। নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে এক বড় পদক্ষেপ করেছে সরকার। এখন থেকে রাজ্যের পুরসভা এবং সমবায় দপ্তরের সমস্ত নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র ওপর। গত ৩০ জুলাই রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীন সমস্ত পদে এবার থেকে নিয়োগ দেখবে পিএসসি।

এই নতুন ব্যবস্থার ফলে গ্রুপ এ, বি ও সি ক্যাটাগরি মিলিয়ে রাজ্যে মোট ১৭,৭১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে প্রথম ধাপে দ্রুত প্রায় ৮,০০৬টি পদে নিয়োগ সম্পন্ন হবে। পিএসসির চেয়ারম্যান অনিল বর্মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এই পরিবর্তন আনা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি, আগামী দিনে সমস্ত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে এবং বকেয়া পরীক্ষাও দ্রুত শেষ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *