রণং দেহি কিম! আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের গর্জে উঠল উত্তর কোরিয়া?

রণং দেহি কিম! আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের গর্জে উঠল উত্তর কোরিয়া?

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়ার ঠিক আগে ফের বড় পদক্ষেপ করল উত্তর কোরিয়া। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ওয়াশিংটন এবং সিওলকে কড়া বার্তা দিল পিয়ংইয়ং। বুধবার ভোরে দেশটির ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। আন্তর্জাতিক মহলের মতে, বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নিজেদের শক্তির প্রদর্শন বজায় রাখতে মরিয়া দেশটির একনায়ক রাষ্ট্রনেতা কিম জং উন।

আগামী ১৭ আগস্ট থেকে সিওল ও ওয়াশিংটনের বার্ষিক সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ শুরু হওয়ার কথা রয়েছে। ঠিক তার আগেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ং তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি চিনের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার পথে হেঁটেছে দেশটি। বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকার সম্ভাব্য চাপ ও সামরিক প্রস্তুতির বিরুদ্ধে আগাম সতর্কবার্তা হিসেবেই এই ধারাবাহিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *