প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা! চিকিৎসা সহায়তা বাড়ল কত টাকা?

প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা! চিকিৎসা সহায়তা বাড়ল কত টাকা?

প্রাক্তন বিধায়কদের আর্থিক সুরক্ষা ও সম্মানজনক জীবনযাপনের কথা মাথায় রেখে বুধবার বিধানসভায় এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা খরচ বাবদ মাসিক সহায়তা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে একলাফে ১০ হাজার টাকা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন প্রাক্তন বিধায়কের আর্থিক দুরবস্থার প্রসঙ্গ তুলে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, আমজনতার দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ‘নেতাজি সুভাষ সেবাকেন্দ্র’ খোলার যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই কেন্দ্রগুলি চালুর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজনৈতিক সীমানার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাঁদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *