রাজ্যে ১৭ হাজারের বেশি পদে মেগা নিয়োগ! UPSC-র ধাঁচে বড় বদল আনছে সরকার

রাজ্যে ১৭ হাজারের বেশি পদে মেগা নিয়োগ! UPSC-র ধাঁচে বড় বদল আনছে সরকার

বড় ধাক্কা কাটছে চাকরিপ্রার্থীদের! ইউপিএসসি (UPSC)-র আদলে নতুন করে সাজানো হচ্ছে রাজ্যের সরকারি নিয়োগ কাঠামো। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং দ্রুতগতির করতে এক গুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিয়োগ ব্যবস্থার কেন্দ্রীয়করণ

রাজ্যের পুরসভা (Municipal Service Commission) এবং সমবায় বিভাগের (Co-operative Service Commission) নিয়োগ প্রক্রিয়াকে এবার সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের (PSC) অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে প্রায় ১৭,৭১৪টি পদে গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরিতে নিয়োগের বিরাট পরিকল্পনা রয়েছে।

শূন্যপদের বিভাগীয় বিবরণ:

পদের ক্যাটাগরিশূন্যপদের সংখ্যামূল পদসমূহ
গ্রুপ A২,৪৯০ টিWBCS (Exe), জুডিশিয়াল অফিসার, লিগ্যাল সার্ভিস, পুলিশ, অডিট ও অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
গ্রুপ B২,৮৪৮ টিবিভিন্ন প্রশাসনিক বিভাগীয় পদ
গ্রুপ C১২,৩৭৬ টিক্ল্যারিক্যাল বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরীয় পদ

দ্রুত ফল প্রকাশের কড়া নির্দেশ

পিএসসি-র নতুন চেয়ারম্যান তথা প্রাক্তন আমলা অনিল বর্মা জানিয়েছেন, প্রথম দফায় খুব শীঘ্রই প্রায় ৮,০০৬টি পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।

ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতা কাটাতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—পরীক্ষা শেষ হওয়ার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে ফল প্রকাশ করতে হবে। কোনো ফাইল বা ফল দীর্ঘদিন আটকে রাখা যাবে না। সেই সাথে, আটকে থাকা আগের আসাম্পূর্ণ পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়াগুলোও দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *