‘যন্তর মন্তর সিজন ২’: মোদী সরকারের ওপর চাপ বাড়াতে এবার দেশজুড়ে CJP-র ‘লিসেনিং ট্যুর’

দিল্লির রাজপথে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিরাট সাফল্যের পর এবার লড়াইয়ের ধার আরও বাড়াতে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। শিক্ষাব্যবস্থার বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মোদী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবার দেশব্যাপী ‘যন্তর মন্তর সিজন ২’-এর ডাক দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে।
কী এই নতুন আন্দোলন? প্রশ্নপত্র ফাঁস, ছাত্র আত্মহত্যা ও শিক্ষা সংস্কারের দাবিতে গত মাসেই যন্তর মন্তরে প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপি নেতৃত্বের দাবি, নেটমাধ্যমে বহু তরুণ-তরুণী জানতে চাইছিলেন এই প্রতিবাদের পরবর্তী ধাপ কবে আসবে।
দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, কেবল এক জায়গায় আন্দোলন সীমাবদ্ধ না রেখে এবার তাঁরা দেশজুড়ে ‘লিসেনিং ট্যুর’ বা জনগণের কথা শোনার যাত্রা শুরু করছেন। আগামী স্বাধীনতা দিবস থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই অভিযান, যার মূল লক্ষ্য থাকবে দেশের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থার চিত্র তুলে ধরা ও সাধারণ মানুষের দাবি শোনা।