বেলেঘাটায় কুণাল ঘোষের অফিসে তাণ্ডব! মমতার ব্যানার ছিঁড়ে ‘গদ্দার’দের নিশানায় বিস্ফোরক তৃণমূল নেতা

বেলেঘাটায় কুণাল ঘোষের অফিসে তাণ্ডব! মমতার ব্যানার ছিঁড়ে ‘গদ্দার’দের নিশানায় বিস্ফোরক তৃণমূল নেতা

বেলেঘাটা: ভর সন্ধ্যায় বেলেঘাটায় তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়ি ও দলীয় কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডবকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়াল। সিসিটিভি ফুটেজ এড়াতে আকস্মিক হামলা চালিয়ে কার্যালয়ের বাইরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।

ঘটনার সময় কুণাল ঘোষ অফিসে উপস্থিত ছিলেন না। তবে সোশ্যাল মিডিয়ায় ভাঙচুরের ভিডিও শেয়ার করে তিনি এটিকে একটি ‘পরিকল্পিত আক্রমণ’ বলে দাবি করেন। তাঁর সরাসরি তোপ, “যারা এসেছে তারা কেউ এই এলাকার লোক নয়, বাইরে থেকে লোক পাঠিয়া এই বাঁদরামি করানো হয়েছে।”

এই হামলার পেছনে দলীয় অন্তর্ঘাত ও ভুয়ো শিবিরের হাত রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের এবং জলাভূমি বোজানো মাফিয়াদের এই ঘটনায় অভিযুক্ত করেছেন কুণাল।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলেঘাটা থানার পুলিশ। এলাকাটি থমথমে থাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো অসামাজিক চক্রান্ত—তার উত্তর খুঁজতে আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *