অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার নতুন কড়াকড়ি! কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? জেনে নিন জরুরি নিয়ম
রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় তথ্য সামনে এল। বহু আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও টাকা না ঢোকায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা, তবে সম্প্রতি রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল ঠিক কারা পাবেন এই প্রকল্পের সুবিধা। নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত মহিলাদের মাসিক আয় ১০ হাজার টাকার কম, একমাত্র তাঁরাই অন্নপূর্ণা যোজনার কড়কড়ে ৩ হাজার টাকা পাবেন। এর পাশাপাশি ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবা মহিলারাও এই সরকারি সহায়তার আওতায় আসবেন।
তবে এই আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত বেঁধে দিয়েছে প্রশাসন। আগে থেকেই অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না। এছাড়া, শহরাঞ্চলে ৩টির বেশি বাড়ি থাকলে কিংবা কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই টাকা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। তবে গ্রামীণ এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে বাড়ি সংক্রান্ত বিধিনিষেধে কিছু ছাড় দেওয়া হয়েছে।