আরজি কর কাণ্ডে বিরাট পদক্ষেপ, অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
August 13, 20262:18 pm
আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বড়সড় মোড়। তৎকালীন জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ঘটনার পর জোর করে ওই নির্যাতিতার দেহ সৎকার করার নেপথ্যে নির্মল ঘোষসহ তিনজনের সক্রিয় ভূমিকা ছিল। এ বিষয়ে গত সোমবার খড়দা থানায় একটি নতুন এফআইআর দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় জোরদার পুলিশি অভিযান।
পুলিশ সূত্রে জানা গেছে, এফআইআর দায়েরের পরই ধরা পড়া এড়াতে ওড়িশায় পালিয়ে যান তিনি। নিজের পরিচয় গোপন রাখতে ব্যবহার করছিলেন নতুন সিমকার্ড। তবে সেই নতুন সিম দিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের সূত্র ধরেই মঙ্গলবার তাঁর মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে পুলিশ। অবশেষে বৃহস্পতিবার সকালে পুরীর একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।