কমার্সের ছাত্র থেকে হাইকোর্টের বিচারপতি! নগদ-কাণ্ডে কীভাবে শেষ হলো যশবন্ত ভার্মার বর্ণাঢ্য কেরিয়ার?

কমার্সের ছাত্র থেকে হাইকোর্টের বিচারপতি! নগদ-কাণ্ডে কীভাবে শেষ হলো যশবন্ত ভার্মার বর্ণাঢ্য কেরিয়ার?

১৯৬৯ সালের ৬ জানুয়ারি উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম নেওয়া যশবন্ত ভার্মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে বাণিজ্য ও ১৯৯২ সালে মধ্যপ্রদেশের রেওয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ওই বছরই এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করে তিনি সাংবিধানিক ও কর্পোরেট আইনে দক্ষতা অর্জন করেন। ২০১২ সালে উত্তরপ্রদেশের চিফ স্ট্যান্ডিং কাউন্সেল এবং ২০১৩ সালে সিনিয়র অ্যাডভোকেট হওয়ার পর, ২০১৪ সালে তিনি এলাহাবাদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন। পরবর্তীতে তিনি দিল্লি হাইকোর্টেও দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের মার্চে দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে আগুন লাগা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় তিনি বিতর্কে জড়ান। এই নগদ-কাণ্ডের জেরে তিনি ২০২৬ সালের এপ্রিল মাসে বিচারপতির পদ থেকে ইস্তফা দেন। সম্প্রতি লোকসভা গঠিত তদন্ত কমিটি এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত বলে জানিয়েছে। কমিটির মতে, ওই ঘটনায় প্রাক্তন বিচারপতির ব্যাখ্যায় স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অভাব ছিল, যদিও টাকার প্রকৃত মালিক কে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *