বকেয়া ডিএ নিয়ে চাঞ্চল্যকর খবর! গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের ভাগ্যে কী রয়েছে?

বকেয়া ডিএ নিয়ে চাঞ্চল্যকর খবর! গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের ভাগ্যে কী রয়েছে?

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটির কাছে রোপা ২০০৯-এর বকেয়া ডিএ পরিশোধের প্রস্তাব জমা দিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের একাংশের বকেয়া ইতোমধ্যে ব্যাংক ও পিএফ অ্যাকাউন্টে পৌঁছালেও, ২০০৮ থেকে ২০১৫ সালের বাকি টাকা চার কিস্তিতে মেটানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের জানুয়ারি মাসের মধ্যে এই অর্থ প্রদানের পরিকল্পনা করা হয়েছে, যেখানে মনিটরিং কমিটি রাজ্যকে ৩ সেপ্টেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

তবে এই পুরো প্রক্রিয়ায় বড় জট তৈরি হয়েছে গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের নিয়ে। কমিটির জমা দেওয়া নথিতে অনুদানপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত কোনো স্পষ্ট উল্লেখ নেই। রাজ্য সরকারি কর্মীরা বকেয়ার অংশ পেলেও গ্র্যান্ট-ইন-এইড কর্মীরা এখনো একটি টাকাও পাননি।তবে আইনি জটিলতা সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছে, বিষয়টি সরাসরি এই মামলার আওতায় না পড়লেও তারা স্বেচ্ছায় এই কর্মচারীদের পাওনা মেটাতে ইচ্ছুক।সরকারের এই বার্তা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *