আমেরিকার চোখ এড়াতে ঘুরপথে চিনা মাল! ভারতের ভূমিকা নিয়ে বড় তদন্তে ট্রাম্প প্রশাসন!

আমেরিকার চোখ এড়াতে ঘুরপথে চিনা মাল! ভারতের ভূমিকা নিয়ে বড় তদন্তে ট্রাম্প প্রশাসন!

চড়া শুল্কের হাত থেকে বাঁচতে অদ্ভুত চালে এগোচ্ছে বেজিং। আমেরিকার শুল্ক এড়াতে ঘুরপথে বিভিন্ন দেশের মাধ্যমে মার্কিন বাজারে চিনা পণ্য ঢোকানোর গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি বিশেষ তদন্ত-রিপোর্টের ভিত্তিতে ভারতসহ প্রায় ৪০টি দেশের ভূমিকা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের দাবি, প্রসেসিংয়ের নাম করে ভারত, মেক্সিকো বা ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলিতে পণ্য পাঠিয়ে মার্কিন মুলুকে রপ্তানি করছে চিন, যাকে ‘দ্য গ্রেট ট্রানশিপমেন্ট স্ক্যাম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন বাণিজ্য দফতরের তথ্য অনুযায়ী, এই অবৈধ বাণিজ্যের কারণে বড় অংকের রাজস্ব হারাচ্ছে আমেরিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে এই জালিয়াতির তথ্য প্রকাশ্যে এনেছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। একদিকে যখন শুল্ক নীতি ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই এই চাঞ্চল্যকর তদন্ত মার্কিন ও আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। ভারতের মতো বাণিজ্য অংশীদারদের ক্ষেত্রে এই পরিস্থিতি আগামী দিনে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *