হেলমেট পরেও মিলল না নিস্তার! থানার সামনে আক্রান্ত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

হেলমেট পরেও মিলল না নিস্তার! থানার সামনে আক্রান্ত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আরজি করের ঘটনার পর পরিবারের অনুমতি ছাড়া তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগে গ্রেফতার হওয়া জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে কেন্দ্র করে খড়দহ থানার সামনে চরম উত্তেজনা ছড়াল। ওড়িশা থেকে গ্রেফতারের পর শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় প্রিজ়ন ভ্যানের পথেই বর্ষীয়ান এই নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আক্রমণ থেকে বাঁচতে তিনি হেলমেট পরে থাকলেও শেষ রক্ষা হয়নি। থানার দরজা থেকে গাড়ি পর্যন্ত যাওয়ার পথেই তাঁকে কিল, চড় ও লাথি মারেন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ‘চোর-চোর’ স্লোগান ও জুতোর মালা নিয়ে তীব্র প্রতিবাদ জানান বিজেপি কর্মী-সমর্থকেরা।

একই মামলায় ধৃত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও ডিম ছোড়া হয়, তবে তৃতীয় অভিযুক্ত সোমনাথ দে এখনো পলাতক রয়েছেন। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে। খড়দহ থানায় উপস্থিত নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমে মুখ না খুললেও, তাঁর মুখের হাসিতে গ্রেপ্তারি নিয়ে সন্তোষ স্পষ্ট ধরা পড়েছে। সূত্রের খবর, তিনি খুব শীঘ্রই গোপন জবানবন্দি দিতে পারেন এবং তাঁর সুরক্ষায় আলাদা পুলিশি নিরাপত্তা দেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *