স্বাধীনতা দিবসের আগেই রামপুরহাটে বদলাল রাস্তার নাম, ফের ফিরল নেতাজির সম্মান!

স্বাধীনতা দিবসের আগেই রামপুরহাটে বদলাল রাস্তার নাম, ফের ফিরল নেতাজির সম্মান!

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বীরভূমের রামপুরহাটে পুরনো নামেই ফিরে গেল একটি গুরুত্বপূর্ণ রাস্তা। পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত ছিল। কিন্তু গত ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মতিথিতে রাস্তাটির নাম পরিবর্তন করে ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ রাখা হয়েছিল। এই নামকরণের পরই বিরোধীরা সরব হন এবং নেতাজিকে আসাম্মান করার অভিযোগ তুলে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। পুরসভা সূত্রে জানানো হয় নামকরণের জন্য কোনও আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি।

এই বিতর্কের আবহে শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রামপুরহাটে এক কর্মসূচিতে সংশ্লিষ্ট বিধায়ক জানান বিষয়টি খতিয়ে দেখা হবে। এরপরই শুক্রবার সন্ধ্যায় আকস্মিক পদক্ষেপে শ্যামাপ্রসাদের নামের ফলকটি সরিয়ে ফেলা হয়। তার পরিবর্তে ওই একই স্থানে পুনরায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’-এর নতুন নামফলক স্থাপন করা হয়। স্থানীয় স্তরের এই ত্বরিত পদক্ষেপে এলাকায় চলা রাজনৈতিক জল্পনা ও অসন্তোষের অবসান ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *