৫ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার ছবি! নবম শ্রেণির ছাত্রের এই কাণ্ড দেখে তাজ্জব সকলে

৫ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার ছবি! নবম শ্রেণির ছাত্রের এই কাণ্ড দেখে তাজ্জব সকলে

৮০তম স্বাধীনতা দিবসে অভিনব ভাবনায় দেশনায়কদের শ্রদ্ধা জানিয়ে তাক লাগিয়ে দিল নদিয়ার কৃষ্ণনগরের নবম শ্রেণির ছাত্র সন্দীপ পাল। ঘূর্ণি পুতুলপট্টির এই কিশোর একটি পুরনো পাঁচ টাকার কাগজের নোটের ওপর এঁটেল মাটি দিয়ে ‘ভারতমাতা’ ও ‘নেতাজি সুভাষচন্দ্র বসু’র ত্রিমাত্রিক মূর্তি ফুটিয়ে তুলেছে। শুধু কাগুজে নোটই নয়, মাত্র পাঁচ টাকার একটি ধাতব কয়েনের ওপর নিখুঁত দক্ষতায় খোদাই করেছে নেতাজির আবক্ষ অবয়ব। নোট ও কয়েনের সীমিত পরিসরে টানা একদিনের পরিশ্রমে তৈরি এই মিনিয়েচার ভাস্কর্য দেখে মুগ্ধ শিল্পপ্রেমীরা।

কৃষ্ণনগর হাইস্কুলের ছাত্র সন্দীপের রক্তেই মিশে রয়েছে মৃৎশিল্পের ঐতিহ্য। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জ্যাঠামশাই সুবীর পালের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই তার মাটির কাজের প্রতি এই গভীর টান। ঘূর্ণির ঐতিহ্যবাহী মৃৎশিল্পী পরিবারের চতুর্থ প্রজন্মের এই প্রতিনিধি এর আগেও নানা মডেল তৈরি করলেও, মুদ্রার ওপর এমন অনন্য কাজ এই প্রথম করল। ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি এই ক্ষুদ্র ভাস্কর্য ও ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে চায় উদীয়মান এই তরুণ প্রতিভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *