গ্যাস সংযোগে পুরনো মোবাইল নম্বর বদলে ফেলুন মাত্র পাঁচ মিনিটে!
August 15, 20261:03 pm

কেন্দ্র ও তেল সংস্থাগুলির নির্দেশ অনুযায়ী আগামী ১৬ অগাস্টের মধ্যে সমস্ত এলপিজি গ্রাহকদের বাধ্যতামূলক ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। এই পরিস্থিতিতে বহু গ্রাহক কেওয়াইসি আপডেট করতে গিয়ে পুরনো মোবাইল নম্বর পরিবর্তনের সমস্যায় পড়ছেন। তবে চিন্তা নেই, এবার থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে গ্যাস সংযোগের রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করা সম্ভব।
এই কাজটি সম্পন্ন করতে প্রথমে নিজের গ্যাস সার্ভিস প্রোভাইডার অর্থাৎ ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে সংযোগের নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর প্রোফাইলে গিয়ে মোবাইল নম্বরের পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পুরনো ও নতুন নম্বরে আসা ওটিপি সঠিকভাবে যাচাই করলেই খুব সহজেই আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে।