বকেয়া ডিএ-র জট কাটবে কি! সুপ্রিম কোর্টের শুনানিতে বড় মোড়ের অপেক্ষায় কর্মীরা?

বকেয়া ডিএ-র জট কাটবে কি! সুপ্রিম কোর্টের শুনানিতে বড় মোড়ের অপেক্ষায় কর্মীরা?

সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের একাংশ পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ পেলেও, এখনও পর্যন্ত বঞ্চিত রয়ে গেছেন গ্রান্ট ইন এইড বা সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীরা। একটি দীর্ঘ প্রতীক্ষার পর এই কর্মীদের বকেয়া না পাওয়ার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ দানা বাঁধছে কর্মচারী মহলে। মূল মামলাকারী সংগঠন এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বারবার এই বৈষম্যের বিষয়টি তুলে ধরা হলেও মিলছে না সুরাহা। আগামী ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে রয়েছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি।

আগামী সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দুপুর দুটোয় এই হাইভোল্টেজ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটি আদালতে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে বাদী ও বিবাদী উভয়পক্ষই নিজেদের বক্তব্য পেশ করবে। এই শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের পক্ষ থেকে গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া সংক্রান্ত বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে। এখন দেখার আদালতের এই পরবর্তী পদক্ষেপে বঞ্চনার অবসান ঘটে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *