ভালো পোশাক, দামি সুটকেস নিয়ে নামল স্টেশনে, টোটোতে উঠতেই পুলিশের এক চ্যালে খতম তিন ‘পর্যটকের’ মেগা ছক!

ভালো পোশাক, দামি সুটকেস নিয়ে নামল স্টেশনে, টোটোতে উঠতেই পুলিশের এক চ্যালে খতম তিন ‘পর্যটকের’ মেগা ছক!

পর্যটক সেজে অভিনব কায়দায় গাঁজা পাচারের বড়সর ছক ভেস্তে দিল হুগলির পাণ্ডুয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খন্যান পূর্বপাড়ায় জিটি রোডে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ঠিক সেই সময় একটি সন্দেহভাজন টোটোকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল সত্য। ধৃত তিন যুবক চাঁদ মহম্মদ, সচিন সাউ এবং রণ বিজয় পর্যটকদের মতো পোশাক পরে দুটি ট্রলি ব্যাগে করে পাচারের চেষ্টা করছিল। তবে পুলিশের তৎপরতায় খন্যানের কাছেই তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

ঘটনাস্থল থেকে ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এর পাশাপাশি তাদের থেকে নগদ ৪০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, আসামিরা ট্রেন থেকে তালান্ডু স্টেশনে নেমে ২০০ টাকায় টোটো ভাড়া করে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিল। গ্রেফতারকৃত তিনজনকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের পেছনে অন্য কারোর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *