টাটা কো ম্পা নির রক্ষী থেকে সোজা জঙ্গিযোগ! বেঙ্গালুরুতে ধৃত বাংলার যুবক!

টাটা কো ম্পা নির রক্ষী থেকে সোজা জঙ্গিযোগ! বেঙ্গালুরুতে ধৃত বাংলার যুবক!

সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে বেঙ্গালুরুর জিগানি এলাকা থেকে ২৫ বছরের আসাফুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার নাওপাড়ার বাসিন্দা আসাফুল জিগানি শিল্পাঞ্চলের একটি সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর এক সদস্যের প্ররোচনায় পাকিস্তান সেনাবাহিনী ও দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছিলেন এই যুবক।

পুলিশের দাবি, ফেসবুকের মাধ্যমে আফগানিস্তানের ইমরান হায়দারের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন আসাফুল। পাকিস্তান ও আন্তর্জাতিক সংঘাতে ক্ষুব্ধ হয়ে তিনি আফগানিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদনও করেছিলেন। তবে আর্থিক অনটন ও পারিবারিক কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা স্থগিত করেন তিনি। বর্তমানে ধৃতের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া চ্যাট ও ভয়েস রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *