প্রতি ৩০ মিনিটে ১ মৃত্যু! কঙ্গো-উগান্ডায় ইবোলার নতুন আতঙ্ক, নিষ্ফল সব প্রতিষেধক

প্রতি ৩০ মিনিটে ১ মৃত্যু! কঙ্গো-উগান্ডায় ইবোলার নতুন আতঙ্ক, নিষ্ফল সব প্রতিষেধক

কঙ্গো এবং উগান্ডায় ভয়াবহ আকার ধারণ করেছে ইবোলা ভাইরাসের নতুন সংক্রমণ। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি আধা ঘণ্টায় ১ জন মানুষের প্রাণ কাড়ছে এই মারণ ভাইরাস। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১০০ ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার মেডিসিন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা চরম উদ্বেগের কথা জানিয়েছেন। পূর্বে এই সংক্রমণ কেবল মানুষ থেকে মানুষে ছড়ালেও, বর্তমানে এটি প্রাণীদেহ থেকেও ব্যাপকভাবে ছড়াতে শুরু করেছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, নতুন এই বিপদটির নাম ‘বুন্ডিবুজিও স্ট্রেন’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সতর্কবারতায় বলা হয়েছে, ভাইরাসের এই রূপটি অতীতের যেকোনো স্ট্রেনের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী। ঘনঘন জিনগত পরিবর্তন (Genetic mutation) ঘটানোর ফলে এটি সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা ও বিদ্যমান প্রতিষেধক এড়িয়ে যাচ্ছে। ফলে আগের ভ্যাকসিনগুলো এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আর কাজ করছে না।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ কৃতিকা কুপ্পাল্লি জানান, কঙ্গো থেকে প্রাণীদের মাধ্যমেই রোগটি উগান্ডায় ছড়িয়েছে। জিনগত গবেষণায় দেখা গেছে, ভাইরাসটি প্রাণী ও মানুষের দেহে স্বাধীনভাবে অবস্থান করার ক্ষমতা অর্জন করেছে, যা রোগ নিয়ন্ত্রণকে আসাম্ভব করে তুলছে।

জাতিসংঘের মহাসচিব টেডরোস আধানম ঘেব্রিয়েসুস পরিস্থিতিটিকে ২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা মহামারীর সঙ্গে তুলনা করেছেন। বর্তমান ২০২৬ সালের এই নতুন ঢেউ সামলাতে এখন পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন বা চিকিৎসা খুঁজে পাননি বিজ্ঞানীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *