৪ মিনিটের জুম কলে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সেই বিতর্কিত CEO-র কী পরিণতি হলো? জানা গেল চাঞ্চল্যকর তথ্য!

মাত্র চার মিনিটের জুম কলে একসাথে ৯০০ কর্মীকে ছাঁটাই করে বিশ্বজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন ‘বেটার হোমস অ্যান্ড ফাইন্যান্স’-এর ভারতীয় বংশোদ্ভূত সিইও বিশাল গর্গ। ২০২১ সালের সেই ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও অবশেষে একই পরিণতি ঘোটল তাঁর নিজের ভাগ্যেও। সম্প্রতি ডিজিটাল মর্টগেজ ঋণদাতা এই স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নিশ্চিত করেছে যে, গর্গ তাঁর নির্বাহী পদ ও বোর্ডের সদস্য পদ—উভয় স্থান থেকেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গণছাঁটাই কেলেঙ্কারির কারণে সংস্থার ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি শেয়ারের দরপতন ও প্রশাসনিক সংকটের জেরেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কো ম্পা নিটির এক উত্তাল অধ্যায়ের সমাপ্তি ঘটাল।
তবে এই ছাঁটাইয়ের পর চুপ করে বসে নেই বিশাল গর্গ; তিনি নিজেকে এক বড় ষড়যন্ত্র ও প্রতারণার শিকার বলে দাবি করেছেন। গর্গের অভিযোগ অনুযায়ী, হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইস প্রথমে কৌশলগত পরামর্শ ও প্রশংসার মাধ্যমে তাঁর আস্থা অর্জন করেন এবং গত ২৭ জুলাই বোর্ডে যুক্ত হন। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় লুইস অন্যান্য পরিচালকদের প্রভাবিত করে গর্গের পদটি বাতিল করেন এবং নিজেই নতুন সিইও হিসেবে স্থলাভিষিক্ত হন। হঠাৎ পদ হারিয়ে চরম ক্ষুব্ধ গর্গ অবশ্য এই সিদ্ধান্তকে মানতে নারাজ। নিজের হারানো পদ ও সম্মান পুনরুদ্ধারে আইনি ও কৌশলগত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।