পিছু ছাড়ছে না দুর্যোগ! বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, বাংলার কোন কোন জেলায় জারি চরম লাল সতর্কতা?

পিছু ছাড়ছে না দুর্যোগ! বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, বাংলার কোন কোন জেলায় জারি চরম লাল সতর্কতা?

দুর্যোগের রেশ কাটতে না কাটতেই ফের অস্বস্তিতে বাংলা। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন এক ঘূর্ণাবর্ত, যা আগামী সোমবারই নিম্নচাপে পরিণত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী ১৮ আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *