বরফ গলার ইঙ্গিত, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফরে আসছেন তারেক রহমান!

বরফ গলার ইঙ্গিত, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফরে আসছেন তারেক রহমান!

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন তারেক রহমান। আগামী সপ্তাহেই তাঁর এই দিল্লি সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে, যা ঘিরে দুই দেশেই প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ভারতে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এই সফরে সবার নজর থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের দিকে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলোচনায় প্রধান গুরুত্ব পেতে পারে তিস্তা সহ জলবণ্টন, দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার মতো অমীমাংসিত বিষয়গুলো। নতুন সরকার ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক পুনর্গঠনের বার্তা দেওয়ায় বিশেষজ্ঞদের মতে, এই উচ্চপর্যায়ের সফর ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *