বকেয়া ডিএ নিয়ে বিরাট জট! হাইকোর্টের দ্বারস্থ গ্রান্ট ইন এইড কর্মচারীরা!

বকেয়া ডিএ নিয়ে বিরাট জট! হাইকোর্টের দ্বারস্থ গ্রান্ট ইন এইড কর্মচারীরা!

সুপ্রিম কোর্টের নির্দেশমতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া শুরু হলেও এখনও বঞ্চিত রয়েছেন গ্রান্ট ইন এইড কর্মচারীরা। এই বঞ্চনার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করল অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটিএ। রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এখনও রোপা রুল অনুযায়ী ডিএ পাচ্ছেন না বলেই মূল অভিযোগ। দ্রুত এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

মামলাকারী সংগঠনের দাবি, রাজ্যের নিয়মিত সরকারি কর্মচারীদের জন্য ডিএ প্রক্রিয়া শুরু হলেও সহায়তা প্রাপ্ত স্কুলগুলির কর্মীদের ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট আপডেট দেওয়া হয়নি। কবে এবং কীভাবে তাদের এই বকেয়া মেটানো হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর আগে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় ইতিবাচক ইঙ্গিত মিলেছিল বলে দাবি করা হলেও, সুনির্দিষ্ট সমাধান না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হলো বঞ্চিত কর্মচারীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *