স্টেশনের জলেই মারাত্মক ই-কোলাই ব্যাকটেরিয়া! হাওড়া-শিয়ালদহ সহ দেশের বহু স্টেশনে বেহাল দশা CAG রিপোর্টে

স্টেশনের জলেই মারাত্মক ই-কোলাই ব্যাকটেরিয়া! হাওড়া-শিয়ালদহ সহ দেশের বহু স্টেশনে বেহাল দশা CAG রিপোর্টে

রেলস্টেশনের পানীয় জলের মান নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে ক্যাগের সাম্প্রতিক রিপোর্ট। গত ১২ আগস্ট সংসদে পেশ করা এই প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের একাধিক রেল স্টেশনের ওয়াটার কুলার ও কলের জলে ক্ষতিকর ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। সাউদার্ন, সেন্ট্রাল ও ইস্টার্ন রেলের বিভিন্ন স্টেশনে এই ব্যাকটেরিয়া মেলার ফলে যাত্রীদের স্বাস্থ্য নিয়ে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ক্যাগ জানিয়েছে, এই দূষিত জল পানের ফলে পেটের গুরুতর সংক্রমণসহ নানা জটিল রোগ হতে পারে, যা দৈনিক কোটি কোটি যাত্রীর নিরাপত্তার জন্য বড় বিপদের সংকেত।

শুধু পানীয় জলই নয়, নন-সাবার্বান স্টেশনগুলির যাত্রী পরিষেবা নিয়েও উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। পরীক্ষা করা ৫১২টি স্টেশনের প্রায় ৮৯ শতাংশ অর্থাৎ ৪৫৮টিতেই ন্যূনতম প্রয়োজনীয় পরিষেবার তীব্র ঘাটতি ধরা পড়েছে। হাওড়া, শিয়ালদহ এবং মুম্বইয়ের মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও শৌচাগার, ইউরিনাল ও জলের কলের চরম অপ্রতুলতা রয়েছে। সার্বিক এই ঘাটতি দ্রুত দূর করতে এবং জলের গুণমান নিয়মিত পরীক্ষা করতে রেল প্রশাসনকে কঠোর পরামর্শ দিয়েছে ক্যাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *