অনলাইনে আইসক্রিম অর্ডার করার আগে সাবধান! ফ্রিজারের ভেতরে এ কী করল ইঁদুর?

অনলাইনে আইসক্রিম অর্ডার করার আগে সাবধান! ফ্রিজারের ভেতরে এ কী করল ইঁদুর?

অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মে খাবার অর্ডার করার প্রবণতা বাড়লেও, এসব কুইক কমার্স আউটলেটের খাদ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠল। সম্প্রতি মুম্বইয়ের থানে এলাকার কল্যাণ গোদরেজ হিলসের একটি ব্লিনকিট স্টোরে চরম অব্যবস্থাপনার চিত্র ধরা পড়েছে। কয়েকজন যুবক স্থানীয় ওই স্টোরে আইসক্রিম কিনতে গিয়ে দেখেন, ফ্রিজারে রাখা আইসক্রিম ও প্যাকেটজাত খাবারের ওপর সানন্দে ঘুরে বেড়াচ্ছে আস্ত ইঁদুর। যুবকেরা সঙ্গে সঙ্গে এই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং খাদ্যপ্রেমীরা মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যজুড়ে বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের গোডাউনে তল্লাশি চালিয়েছিল মহারাষ্ট্র এফডিএ। ব্লিনকিট, জেপ্টো ও ইন্সটামার্টের মতো সংস্থার বিরুদ্ধে খাদ্য সুরক্ষার একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে ১৪টি গোডাউনের লাইসেন্স বাতিল করা হয়েছে। বারবার ঘটে চলা এ ধরনের ঘটনা সাধারণ গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি ও সচেতনতা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *