“খাট-বিছানা নিয়ে চলে আসুন!” ল্যান্সডাউনে ফুটপাথ দখলে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার
August 16, 20265:07 pm

ল্যান্সডাউন মার্কেটে ফুটপাথ ও রাস্তা দখল করে থাকা ব্যবসায়ীদের তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে পুর-প্রশাসক স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে বাজার পরিদর্শনে যান তিনি। সেখানে রাস্তার বড় অংশ জুড়ে পসরা সাজিয়ে বসতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
ফুটপাথ জুড়ে একটি ফলের ও সবজির দোকান দেখে তিনি ব্যঙ্গ করে বলেন, “শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে চলে আসুন। রাস্তাটা কিন্তু সংসার পাতার জায়গা নয়।” পথচারীদের চলাচলে বাধা তৈরি করা সব দোকান অবিলম্বে সরানোর নির্দেশ দেন তিনি। একই সাথে মাছ, মাংস ও ফলের দোকানদারদের রাস্তা খালি করার জন্য ২ দিনের সময়সীমা (ডেডলাইন) বেঁধে দিয়েছেন মন্ত্রী।